দাপুনিয়া কাওয়ালটি ইসলামিয়া হাই স্কুল এন্ড কলেজটি ১৯৪৪ সালে প্রতিষ্ঠা লাভ করে গৌরবের সাথে শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়টি ৩৩২ শতক জমির উপর প্রতিষ্ঠিত। বিদ্যালয়ে দুইটি তিনতলা ভবন ও একটি আধাপাকা ভবন রয়েছে। ভবন সমূহে সর্বমোট ৩২টি শ্রেনীকক্ষ রয়েছে, যার মধ্যে ১টি প্রতিষ্ঠান প্রধানের কক্ষ, ১টি শিক্ষক মিলনায়তন, ১টি সততা ষ্টোর কক্ষ, ১টি গ্রন্থাগার, ১টি বিজ্ঞানাগার, ১টি নামাজ কক্ষ, ১টি ডিভেটিং ক্লাব, ১টি সাংস্কৃতিক সংঘ, ১টি কিশোর কিশোরী ক্লাব ও ১টি হলরুম আছে। ১টি খেলার মাঠ, ১টি নলকূপ ও ১টি সাবমারসিবল মটর রয়েছ। পর্যাপ্ত ওয়াসরুমসহ সাপ্লাই পানির ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের খেলাধূলা করার জন্য একটি সুন্দর খেলার মাঠ রয়েছে। অত্র এলাকার জনসাধারণ যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল সে মুহুর্তে জ্ঞানের আলো জনসাধারনের মাঝে বিস্তরণের জন্য এলাকার কতিপয় শিক্ষানুরাগী এবং জনহিতৈশী ব্যক্তিবর্গের শতস্ফুর্ত সহযোগীতায় বিদ্যালয়টি প্রথমে নিম্ন-মাধ্যমিক ও পরবর্তীতে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে নতুন কারীকুলামে শিক্ষা দেওয়ার সু-ব্যবস্থা রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে Computer Lab রয়েছে। প্রতি বছর J.S.C ও S.S.C পরীক্ষায় শিক্ষার্থীরা ভাল ফলাফল লাভ করে বৃত্তি পাইয়া থাকে। বর্তমান প্রধান শিক্ষক সাহেবের সুযোগ্য নেতৃত্বে বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাবলিক পরীক্ষাগুলোতে আশানুরুপ ফল করে আসছে। বর্তমানে বিদ্যালয়টি ময়মনসিংহ সদর উপজেলার মধ্যে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে পরিচিত।